আসসালামু আলাইকুম বন্ধুরা। এই আর্টিকেলে আমি আপনাকে জানবো খুব সহজে কিভাবে বর্তমানে ব্যাংকে যাওয়ার ঝামেলা ছাড়াই ঘরে বসে মোবাইল দিয়ে আপনি আপনার DBBL একাউন্টের ব্যালেন্স চেক করতে পারেন ও অন্যান্য তথ্য খুব সহজেই দেখতে পারবেন। ডাচ বাংলা ব্যাংক গ্রাহকদের জন্য কয়েকটি সহজ পদ্ধতি দিয়েছে ডাচ বাংলা কর্তিপক্ষ, যার মাধ্যমে খুব সহজে আপনার একাউন্ট চেক করতে পারবেন। বাড়ি বসেই দেখতে পারবেন আপনার ডাচ বাংলা ব্যাংকে কত টাকা আছে।
ডাচ বাংলা ব্যাংক একাউন্ট চেক করার উপায়:
ডাচ বাংলা ব্যাংক একাউন্ট এর ব্যালেন্স চেক করার কয়েকটি সহজ পদ্ধতি রয়েছে। নিচে সেগুলো ধাপে ধাপে আলোচনা করব একটা একটা করে দেখুন।
১. রকেট (Rocket) অ্যাপ ব্যবহার করে:
আপনার ডাচ বাংলা ব্যাংকের সাথে যদি Rocket Mobile Banking একাউন্ট যুক্ত করা থাকে, তাহলে খুব সহজেই Rocket অ্যাপ ব্যবহার করে ১ ক্লিকে আপনার ডাচ বাংলা ব্যাংক একাউন্টের ব্যালেন্স চেক করতে পারবেন।
চলুন ধাপে ধাপে দেখে নিই:
আপনার মোবাইলে Rocket অ্যাপটি ওপেন করুন।
তারপর আপনার গোপন PIN দিয়ে Rocket আ্যাপস লগইন করুন।
Rocket আ্যাপ লগইন করে Balance Check অপশনে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে ডাচ বাংলা একাউন্টের ব্যালেন্স দেখতে পারবেন।
২. ATM বুথ থেকে ব্যাংক ব্যালেন্স চেক:
আপনার যদি ডাচ বাংলা ব্যাংকের এটিএম কার্ড থাকে, তাহলে এলাকায় কাছাকাছি যেকোনো ডাচ বাংলা ATM বুথ এ গিয়ে সহজেই ব্যালেন্স চেক করতে পারবেন।
প্রথমে ATM মেশিনে আপনার কার্ডটি প্রবেশ করেন।
এরপর Card PIN নাম্বার দিন।
তারপর Balance Inquiry অপশন নির্বাচন করুন।
তারপর আপনার একাউন্টের ব্যালেন্স দেখতে পারবেন।
৩. ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে:
ডাচ বাংলা ব্যাংকের Internet Banking ব্যবহার করেও আপনি আপনার একাউন্টের ব্যালেন্স চেক করতে পারবেন।
ডাচ বাংলা ব্যাংকের যে Internet Banking সাইট আছে সেখানে লগইন করুন।
এরপর আপনার User ID এবং Password দিয়ে লগইন করুন।
একাউন্ট লগইন করলে Dashboard এ আপনার একাউন্টের ব্যালেন্স দেখতে পারবেন।
ডাচ বাংলা ব্যাংক একাউন্ট চেক করার সুবিধা:
মোবাইল বা অনলাইনের মাধ্যমে ডাচ বাংলা ব্যাংক একাউন্ট চেক করার অনেক সুবিধা রয়েছে। যেমন:
যেকোনো ব্যালেন্স দেখতে পারবেন।
ব্যাংকে যাওয়ার কোন ঝামেলা নেই
ব্যাস্ত মানুষদের অনেক সময় বাঁচে
একাউন্টের লেনদেন খুব সহজে দেখা যায়
আশা করি এই পোস্টটি পড়ে আপনি বুঝতে পেরেছেন ডাচ বাংলা ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম। উপরের যেকোনো একটি পদ্ধতি ব্যবহার করে খুব সহজেই আপনার DBBL একাউন্টের ব্যালেন্স ও তথ্য জানতে পারবেন।
এরকম আরও ব্যাংকিং তথ্য পেতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য আর্টিকেলগুলোও দেখে নিতে পারেন। ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন